‘নারী নির্যাতন এখনই বন্ধ করা না গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে’

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৬:২৫ পিএম

নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর হাতে দমন করতে হবে। এসব ঘটনার পেছনে উগ্রবাদী বা ফ্যাসিবাদের দোসরদের কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ না করা গেলে বহি:বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মনে করেন তারা।

নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে যখন সারাদেশ উত্তাল এমন প্রেক্ষাপটের মধ্যে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, দেশে উদ্বেগজনকহারে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এ ধরনের ঘটনায় পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত কিনা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি।

এদিকে নারী দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে র‍্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। র‍্যালি শেষে সভায় সাম্প্রতিক সময়ে নারীর সহিংসতার ঘটনাগুলোতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ নেতারা।

এর আগে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাম্প্রতিক সময়ে ঘটা নারীর প্রতি সহিংসতায় উগ্রবাদীদের মদদ থাকতে পারে বলে অভিযোগ করেন। বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্তার ঘটনা ঘটছে।

রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করতে সাম্প্রতিক সময়ে  ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী নারী হেনস্তার ঘটনা ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা।

একাত্তর/আরএ
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর