কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে আন্দোলন হয়নি: আমীর খসরু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম

কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ আন্দোলন করেনি বলে সাফ জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার (২৮ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনটি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে আগামীতে করনীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজো কমিটি। এর আগে রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবারের এই বৈঠকে প্রথমে ন্যাপ ভাষানী, এরপর আমজনতার পার্টি এবং সবশেষ পিপলস পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে তিনি জানান, গেলো ১৬ বছরের আন্দোলন ছিলো মানুষের ভোটের অধিকার ফেরানোর। বৈঠকে অংশ নেওয়া দলগুলো দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে বলেও জানান তিনি।  

বৈঠক শেষে নির্বাচন নিয়ে নিজেদের মতামত জানায় তিন দলের প্রতিনিধিরা। সবার বক্তব্যেই ছিলো দ্রুত নির্বাচনের রোডম্যাপের প্রত্যাশা।

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি পুনবিবেচনা হতে পারে বলে মনে করেন আমীর খসরু। তিনি জানান, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের কারণই ছিলো ভোট ও নাগরিকদের অধিকার ফেরানোর জন্য।

কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচারণ করে সেটি সুখকর হবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর