হাসিনার পথেই হাঁটছে সরকার: রিজভী

আপডেট : ১১ মে ২০২৫, ০২:৪৩ পিএম

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১০ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় রিজভী বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। শেখ হাসিনা লোক দেখানো নামাজের কথা বলতেন। হাসিনা এবং বেগম খালেদা জিয়ার পার্থক্য দেশের সাধারণ মানুষ দেখেছে। তারা বেগম জিয়াকে শ্রদ্ধা করে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সবাই দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু তারা নিরুত্তর। এখন মানুষ ভিন্ন ধরনের সন্দেহ করছে।

রিজভী অভিযোগ করেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন নির্বিঘ্নে দেশে প্রবেশ করছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া নেই।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদের প্রতীক আবদুল হামিদ কীভাবে গোপনে দেশ ছাড়েন? তার লাল পাসপোর্ট কি এখনও বৈধ? উপদেষ্টা পরিষদ থাকার পরও কেন এ ঘটনা প্রতিরোধ করা যায়নি?

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার চালালেও, বাংলাদেশ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বন্ধুত্ব যদি একতরফা হয়, তা কখনও টেকসই হবে না।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর