শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

আপডেট : ০৮ জুন ২০২৫, ১২:২০ পিএম

ঈদুল আযহা উপলক্ষ্যে বগুড়ায় শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির নেতারা শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন শনিবার (৭ জুন) শহরের বেজোড়া-ঢাকন্তা গ্রামে গিয়ে ২০১৩ সালে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা আবু ইউসুফের বাড়িতে সাক্ষাৎ করেন।

তিনি শহীদ ইউসুফের পিতা আব্দুর রাজ্জাকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং শহীদের মায়ের সঙ্গেও কথা বলেন।

পরে তিনি ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ শহীদ কমর উদ্দিন ও মাহফুজুর রহমান এবং শহীদ ফোরকানের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে ঈদ শুভেচ্ছা ও সহানুভূতি জানান।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, ভবিষ্যতের রাজনীতিতে মিছিল ও ভাঙচুর নয়, জনসেবা দিয়েই এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বেও একসময় আন্দোলন-সংগ্রাম হয়েছে, কিন্তু এখন সেসব দেশে মিছিল-মিটিং বা ভাঙচুর নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই উপলব্ধি থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সেল গঠন করেছেন।

তিনি বলেন, গত ১৫ বছরে আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর রাখা, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতেই এই সেল গঠন করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ -এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক কালাম আজাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মেসবাউল আলম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ এবং বগুড়া জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও শহর শ্রমিক দলের সদস্যসচিব শামুছুজ্জামান শামছু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান শাকিল, জিয়া পরিষদ বগুড়া শহর কমিটির সভাপতি আনোয়ার সাদাত আলো, জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি তহা, যুবদলের সহ-প্রচার সম্পাদক এস এম আমানুর রহমান রিপন এবং সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন প্রমুখ।

একাত্তর/আরএ
সংবিধান অনুযায়ী দলের স্থায়ী কমিটির বৈঠকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
দীর্ঘদিনের অপশাসন ও উন্নয়নের নামে মেগা দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কারের নামে যারা জনগণকে বিভ্রান্ত করছে,...
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির...
বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এই আসনের ৪১টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর