মৌলিক সংস্কার শেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত মৌলিক সংস্কার শেষ করে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিবর্তন করে মনে হচ্ছে নতুন ম্যাজিকাল দেশ করতে চাই। কিন্তু সেখানে জনগণের সমর্থন কতটুকু প্রশ্ন থেকেই যায়।

এসময় দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার উপর জোর দেন তিনি। 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা আবশ্যক। গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবে, অনেক কথা আসবে। তবে এর একটি সীমা থাকা দরকার, যা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্ভব।

মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক বোঝাপড়া। যদি আমরা দ্রুত এই বোঝাপড়ায় পৌঁছাতে পারি এবং একসঙ্গে অগ্রসর হতে পারি, তাহলে জনগণ এর সুফল পাবে।

সবার উদ্দেশে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হতাশ হবেন না, আশা হারাবেন না। আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সফল হয়েছি। তাই আমি বিশ্বাস করি, এবারও আমরা সফল হবো। 

নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সবকিছুর পরেও আমরা চলমান সংলাপ কমিশনে ১২টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। বাকি বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে। আমি আশা করি, সেগুলোও শিগগিরই সমাধান হবে। আমি বিশ্বাস করি, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনটা হলে এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।

গত ১৫ বছর এবং গণঅভ্যুত্থানে শহীদ সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যারা এখনও বেঁচে আছি এবং এই সংগ্রামের মধ্যে আছি, তারা অত্যন্ত সৌভাগ্যবান। এখন আমাদের দায়িত্ব হলো শহীদ ভাইবোনদের পরিবারের কান্না থামানোর জন্য কাজ করা। যদি আমরা তা না পারি, তাহলে সেটা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। 

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর