শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫১ মামলা, হত্যা মামলা ২১৪: টিআইবি

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:১১ পিএম

গেলো বছরের জুলাই-আগস্টে সারাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় হয়েছে ৩৫১টি, যার মধ্যে হত্যা মামলা ২১৪টি। ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।

সোমবার (৪ জুলাই) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির গবেষক শাহজাদা আকরাম ও জুলকারনাইন।

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় ১ হাজার ৪০০ জন ছাত্র-জনতা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ হাজার।

নিহত ও আহতের ঘটনায় বিচারের দাবি নিয়ে সারাদেশের বিভিন্ন থানায় ও আদালতে প্রায় ১ হাজার ৬০২টি মামলা হয় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ৬৩৮টি- ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এছাড়া জুলাই আগস্টের ঘটনায় দেড় হাজার মামলার মধ্যে মাত্র ৬০ থেকে ৭০টি মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে। আর ৭০ শতাংশ মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে এসব মামলা নিয়ে বাণিজ্যের ব্যাপক অভিযোগ উঠেছে। পূর্বশক্রতা, রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করা এবং চাঁদাবাজি ও হয়রানি করতে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। আবার মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

এছাড়া চাপের মুখে তদন্ত শেষ না করে মামলা গ্রহণ, বিভিন্ন জনের গ্রেপ্তার নিয়ে লুকোচুরি, একাধিকবার একেক জায়গা থেকে গ্রেপ্তারের সংবাদ দেয়ার কথাও বলা হয়েছে টিআইবির এ প্রতিবেদনে।

একাত্তর/এসি
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর