দেশের অখণ্ডতা রক্ষায় সব প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি: সালাউদ্দিন আহমেদ

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। ওই অঞ্চলকে অশান্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে একটি কুচক্রী মহল, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।‌ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশের অখণ্ডতা রক্ষা ও পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে হয় এই আলোচনা সভা। এতে যোগ দেন রাজনীতিক, নিরাপত্তা বিশ্লেষক ও সুধী সমাজের প্রতিনিধিরা।

আলোচকরা গুরুত্ব দেন পাহাড়ে স্থায়ী সমাধানের ওপর। সেইসঙ্গে পাহাড়িদের সঙ্গে বাঙালিদের দূরত্ব কমিয়ে একসঙ্গে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন তারা।

বাংলাদেশের বিশেষ চট্টগ্রাম বিভাগকে নিয়ে নানা ধরনের চক্রান্ত চলছে। সেসব চক্রান্ত রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ থেকে বিতাড়িত পরাজিত শক্তি দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

তাদের বিষয়ে সশস্ত্র বাহিনীকে সজাগ থাকতে হবে বলেও আহ্বান জানান সালাহ উদ্দিন আহমেদ।

জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিবে তার দল, এমনটাও জানান তিনি।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর