সুষ্ঠু নির্বাচন রাষ্ট্রের সংকট দূর করবে: ডা. তাহের

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম

৫ আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে নির্বাচনের তারিখ নিয়ে একটি ঘোষণা দিয়েছিলেন, তিনি আবার অনুরূপ একই ঘোষণা দেয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেছেন, মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা সেই শঙ্কা থেকে যায়।

তিনি প্রধান উপদেষ্টাকে জাতির কাছে সেটি পরিষ্কার করার আহবান জানান। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করার তাগিদ দেন।

শুক্রবার (২২ আগস্ট) সকালে কুমিল্লা নগরীর ফান টাউনে কুমিল্লা-৬ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটির পরিচালক ও সহকারী পরিচালকদের সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, একটি অর্থবহ সুষ্ঠু অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন চায় জনগণ। উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের চাওয়া। কেবল অবাধ সুষ্ঠু নির্বাচনই রাষ্ট্রের সংকটকে দূর করতে পারে।

জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সংস্কারের অনেকগুলো বিষয়ে সমস্ত রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে। এ সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। সে জন্য সংস্কারের একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে।

এসময় কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগরী নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মোছলেহ উদ্দিন, মহানগরী সহকারী সেক্রেটারি মোশারফ হোসেন, সহকারী সদস্য কামরুজ্জামান সোহেল, জামায়াত নেতা ভিপি মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে মন্তব্য করে বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি তো তরুণদের দল না, এই দলে অভিজ্ঞ লোকজনও আছে। কিন্তু তাদের...
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিগত নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির বিষয়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে ‘রাজসাক্ষী’ উল্লেখ করে তাকে ও বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমানকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর