জুলাই সনদের আগেই নির্বাচনের ট্রেন ছেড়ে দেয়া ভুল সিদ্ধান্ত: ডা. তাহের

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৩১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘণ্টাব্যাপী এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেছি। দেশের সমসাময়িক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন সুষ্ঠু করতে করণীয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে আশ্বস্ত করেছেন। সংস্কার, বিচার ও বিশ্বমানের নির্বাচন আয়োজন। কিন্তু এই বিষয়গুলো আজ প্রশ্নবিদ্ধ। সংস্কার এখনও দৃশ্যমান হয়নি।

লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঠিক করায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

ডা. তাহের বলেন, জুলাই ঘোষণাপত্র সবার সাথে আলোচনা করে দেওয়া হয়নি। একই দিনে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের তারিখ ঘোষণা করায় সন্দেহ সৃষ্টি হয়েছে।

তিনি যোগ করেন, জুলাই সনদের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে এমন প্রত্যাশা ছিলো। এর আগেই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা ভুল সিদ্ধান্ত। 

এদিকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একটি দল ছাড়া বাকি দলগুলো এক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

জামায়াতের নায়েবে আমির বলেন, ঐক্যমত্য কমিশনে ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআর চেয়েছে। দেশের অধিকাংশ দল যেহেতু পিআর চায় সুতরাং সে বিষয়টি আমলে নেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের অবজ্ঞা করে শুধু একটি দলের কথায় যদি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হয়ে যাবে।

আরবিএস
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দ্বিমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সংসদের বাইরে একটি ‘সংস্কার কমিটি’ এবং সংসদের ভেতরে একটি ‘সংবিধান সংশোধনী কমিটি’ গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।
বিএনপি সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর