ভূমি সংস্কার ও ন্যায্যমূল্য নিশ্চিতে এনসিপির ‘কৃষক উইং’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

কৃষকের অধিকার আদায়ের আন্দোলনকে নতুন পরিসরে নিতে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, স্বাধীনতার এত বছর পরও কৃষকদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের নীতিনির্ধারণে কৃষকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কৃষক উইং গঠন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরণ এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণে এই সংগঠন অগ্রণী ভূমিকা রাখবে। স্বাধীন গঠনতন্ত্র অনুযায়ী এটি পরিচালিত হবে এবং প্রান্তিক কৃষক ও কৃষক সংগঠকদের সঙ্গে সমন্বয় করে সারাদেশে কৃষি-সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর