ফিনল্যান্ডের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম

ফিনল্যান্ডের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় এবং ফিনল্যান্ডের সময় দুপুর ২টায় ফিনল্যান্ডের মানবাধিকার বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত কাথিয়া পেহেরম্যানের সঙ্গে বিএনপির বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হয়।

বিএনপির স্হায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে অনুরোধ করা হয় যেন বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষ করে ফ্যামিলি এবং ছাত্র-ছাত্রীদের ভিসা প্রক্রিয়া সহজে বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ তৈরি করা হয়।

ইতিমধ্যে ভারতের ভিসা জটিলতার কারণে দিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাস থেকে বাংলাদেশীরা সঠিক সময়ে ভিসা পাচ্ছে না। এতে করে ছাত্র-ছাত্রীরা ফিনল্যান্ডের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

রাষ্ট্রদূত কাথিয়া বিএনপি প্রতিনিধি দলের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও পূর্ব এশিয়া ডিপার্টমেন্টের কর্মকর্তা কিভুসারি জাক্কো।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মিটিংয়ের সমন্বয়কারী মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর