আওয়ামী লীগের দোসররা পাহাড়ে অশান্তি বাড়ানোর চেষ্টা করছে: রাশেদ খান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

বিভিন্ন বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত আওয়ামী লীগের দোসররা পাহাড়ে অশান্তি বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

গাজীপুরে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলনে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে এজেন্সির লোকেরা সাদা পোষাকে রাজনৈতিক নেতাদের তুলে নিয়ে যেতো, সেই একই পদ্ধতিতে আব্দুর রহমানকে তুলে নিয়ে হামলা করা হয়েছে।

এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে রাশেদ খান বলেন, এজেন্সিগুলো থেকে আওয়ামী দোসর মুক্ত করা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে।

বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী দোসররাই দেশে অশান্তি করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

একাত্তর/আরএ
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর