দেশ গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন: আমীর খসরু

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৭ পিএম

দেশ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি।

গুলশানে দলের কার্যালয়ে ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজর হুমা খানের সঙ্গে বৈঠক শেষে রোববার (৫ অক্টোবর) তিনি একথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গিকার করেছে জাতিসংঘ।

গণতন্ত্রের ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের শাসনামলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ।

এসময় গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর