ভোটের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস: সালাহউদ্দিন আহমেদ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত 'আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে। বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগামী নির্বাচন সুষ্ঠু করতে এসবই সরকারের মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। 

এসময় আওয়ামী লীগ প্রশ্নে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী করলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তির উৎপাত ও উৎপাদন কোনোটাই সম্ভব হবে না। 

এদিকে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে এ সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলে বিএনপি সবার আগে প্রতিবাদ করেছে, এখনও নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ বিএনপি মেনে নেবে না।

এর আগে রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিকগুলো একমত হয়েছে।

সনদ বাস্তবায়নের জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

বিএনপির দেয়া এ প্রস্তাবে বেশ কয়েকটি দল একমত হলেও দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনের আগেই সনদের আইনগত ভিত্তি চায় দল দু'টি।

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর