এনসিপির দাবির মধ্যেই আরও এক দল চাইলো ‘শাপলা’ প্রতীক

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’র দাবি করে আসছে বেশ কিছু ধরেই। এরই মধ্যেই নতুন করে আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে একই প্রতীক দাবি করেছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই আবেদনটি জমা দেন।

দলটির দপ্তর সম্পাদক তুষার বলেন, জাতীয় কংগ্রেস ডাব প্রতীকের পরিবর্তে শাপলা চায়। আমরা ২০১৭ সালে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছি কিন্তু ইসি আমাদের তা দেয়নি। তাই সামনে শাপলা প্রতীক যদি গেজেটভুক্ত করে তবে আমাদের যেন তা দেওয়া হয়। আমরাই মূলত শাপলা প্রতীকের মূল দাবিদার। আমাদের চাওয়া হচ্ছে, নির্বাচন কমিশন যদি দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেয় তবে আমাদের যেন অগ্রাধিকার ভিত্তিতে দেয়।

গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে এবং তার একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

তবে এর একদিন আগে ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে ব্রিফিং ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না।

দুই অক্টোবর নতুন রাজনৈতিক দলের জন্য নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নিতে এনসিপি চিঠি দিয়ে নির্বাচন কমিশন। তবে ওই ৫০ প্রতীকের মধ্যে ‘শাপলা’ ছিলো না।

তারও আগে দুই জুলাই দলীয় প্রতীক ‘কেটলি’র বদলে শাপলা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছে নাগরিক ঐক্য। এবার ডাব বদলে শাপলার দাবি সামনে আনলো বাংলাদেশ কংগ্রেস।

একাত্তর/এসি
সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যত বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
নির্বাচন কমিশনের সামনে দুইটি রাস্তা আছে। একটি হলো ‘ধানের শীষ’ বাতিল করা, ‘তারা’ বাতিল করা, ‘সোনালী আঁশ’ বাতিল করা অথবা ‘শাপলা’ দেয়া।
নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা ও লাল শাপলাকে প্রতীক হিসেবে  তালিকাভুক্ত করতে এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তার একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব...
প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর