সুষ্ঠু নির্বাচন আয়োজনের যোগ্যতা নেই ইসির: হাসনাত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পিএম

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যত বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শাপলা প্রতীক ইস্যুতে রোববার (১৯ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনে যান এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। ইসি সচিবের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করে দলটি।

এসময় হাসনাত বলেন, ‘মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিলো।’

রিমোর্ট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য কোথাও থেকে রিমোর্টে সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার মতো বর্তমান কমিশনের কোনো যোগ্যতা নেই উল্লেখ করে তিনি বলেন, নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। 

প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে তিনি বলেন, শাপলা নিয়ে নির্বাচন কমিশনের আইনি কোনো ব্যাখ্যা নেই। তাই শাপলা পেতে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নিরাপত্তা দিতে বর্তমান সরকার ব্যর্থ হলে জাতীয় নির্বাচনে কীভাবে নিরাপত্তা দেবে সেই প্রশ্ন তোলেন। গণভোটের আদেশ রাষ্ট্রপতির হাত থেকে নেবে না বলেও জানান তিনি।

প্রতীকের ইস্যুতে শাপলাতেই অনড় আছে বলে জানায় এনসিপি। রাষ্ট্রীয় প্রতীকে থাকায় শাপলা বাদ দিলে ধানের শীষের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে বলে দাবি দলটির।

আরবিএস
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর