চট্টগ্রামের ঘটনা নির্বাচন পেছানোর ইন্ধন কিনা, প্রশ্ন বিএনপি নেতাদের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

চট্টগ্রামে জনসংযোগে খুনের ঘটনায় নির্বাচন পেছানোর ইন্ধন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সন্ত্রাসীদের দ্রুতই গ্রেপ্তারের দাবিও জানান তারা। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনঃকল্পনা এবং তারেক রহমানকে নিয়ে রচিত বই ‘পলিটিক্স অ্যান্ড পলিসিস’-এর বিশ্লেষণধর্মী গোলটেবিল বৈঠকে অংশ নেন বিএনপি নেতারা। 

তারা বলেন, বাংলাদেশ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। তাই নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা হয় নির্বাচনকে বিলম্বিত করা অথবা নির্বাচনকে বাতিল করার ষড়যন্ত্র।  

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসংযোগে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নির্বাচন পেছানোর ইন্ধন আছে কিনা- তা নিয়ে প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

এদিকে বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনায় আরেক নেতা বরকত উল্লাহ বুলু দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। 

জামায়াতে ইসলামী চব্বিশকে দিয়ে একাত্তরকে ঢেকে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। 

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে বিএনপির ভোটের প্রচারে গুলি চালায় দুর্বৃত্ত। এতে একজন নিহত ও ওই আসনের বিএনপির প্রার্থীসহ দুই জন গুলিবিদ্ধ হন। 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে সোয়া পাঁচটার দিকে নগরীর বায়োজিদ থানার পূর্ব বায়েজিদের হামজারবাগ (চালিতাতী) এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর