মামদানিতে মোকাবেলা করতে হবে যে সব চ্যালেঞ্জ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

নিউইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান মামদানি। নবনির্বাচিত মেয়র মামদানি নানা কারণেই আলোচনায়। তবে বিশ্লেষকরা বলেছেন, মামদানির এই জয়ের সাথে সাথে তাকে মোকাবেলা করতে হবে গুরুত্বপূর্ণ অনেক চ্যালেঞ্জ। এর মাঝে একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব। এছাড়া অর্থনীতির উন্নতি করা হবে মামদানির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। 

মামদানির জয়ের পরপরই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন লিখেছেন ‘…এবং এটি শুরু হলো!’ আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ট্রাম্প-মামদানির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বই সম্ভবত ৩৪ বছর বয়সি মেয়র ও ট্রাম্পের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা বলে দেবে।

যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক সাফল্যের মধ্যে মামদানির ঐতিহাসিক এই জয় এসেছে। নিউইয়র্ক সিটির মেয়রসহ অনুষ্ঠিত কয়েকটি নির্বাচনে ডেমোক্র্যাটরা অনেকাংশে জয়লাভ করেছেন।

এর মাঝেই ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির উন্নতি করাই হবে মামদানির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশের অর্থনীতি ভালো করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি পূরণ করতে পারেননি। 

১২ বছর আগে ডেমোক্র্যাট বিল দে ব্লাসিও নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিতেছিলেন অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু আট বছর পর দে ব্লাসিও জনপ্রিয়তা হারিয়ে মেয়র পদ ছাড়েন। মামদানিকেও এখন সেই একই সীমাবদ্ধতা ও প্রত্যাশার মুখোমুখি হতে হবে।

নিউইয়র্কের বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এরইমধ্যে জানিয়েছেন, মামদানির উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ কর বাড়ানো প্রয়োজন, তিনি তার বিরোধী। এমনকি পর্যাপ্ত অর্থ থাকলেও, মামদানি এককভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন না।

সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রক্ষণশীল নেতারা নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে বিপজ্জনক সমাজতন্ত্রী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন। মামদানির সামান্য ভুলও বড় করে দেখাবেন। অন্যদিকে মামদানিকে নিজের দলে থাকা শীর্ষ ডেমোক্র্যাট নেতাদেরও আস্থা অর্জন করতে হবে।

তবে এসব চ্যালেঞ্জের আগে আপাতত মামদানির সামনে মূল কাজ হলো, নিজেকে জনপরিসরে স্পষ্টভাবে তুলে ধরা। এখনো যুক্তরাষ্ট্রের বড় অংশের কাছে মামদানি এক অচেনা নাম। আগামী জানুয়ারিতে শপথ নেয়ার পর মামদানির সামনে সুযোগ থাকবে একেবারে নতুন করে নিজের রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তোলা। 

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর