ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সাক্ষাৎ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

বাংলাদেশের সফরত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সংগঠনটির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন আরো চারজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সফরের জন্য ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিনিধিদলের প্রধান নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় সকাল দশটায়। আধাঘণ্টা দৈর্ঘ্য এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক ঐক্য দৃঢ় করা, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামীকাল সকালে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শেরিং তবগে। তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

একাত্তর/আরএ
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর