নির্বাচনী কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার পরামর্শ জয়নুল আবদিনের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

নির্বাচনী কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক প্রেতাত্মা ও তাদের দোসররা সুযোগ নেবে। তাই যেকোনো কর্মসূচি নিয়ে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল খাতে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

পলাতক প্রেতাত্মাদের দোসররা সক্রিয় উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, নির্বাচন বানচলের বহু ষড়যন্ত্র চলছে। আসল প্রেতাত্মারা পলাতক হলেও তাদের দোসররা বাংলাদেশে আছে। বিগত সরকারের প্রেতাত্মারা প্রতিটি সেক্টরে কাজ করছে।

এই ষড়যন্ত্র প্রতিহত করার একমাত্র পথ হিসেবে তিনি উল্লেখ করেন—আগামী নির্বাচনে বিএনপি’র ৩১দফা সফল করা এবং এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর