যারা সংস্কারের কথা বলে, তারা শুধু ক্ষমতায় যাবার সংস্কার জানে: মির্জা আব্বাস

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

যারা সংস্কারের কথা বলছেন তারা জানে না কী সংস্কার করতে হবে- এমন মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারা শুধু জানে ক্ষমতায় যাবার সংস্কার।

বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাত দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার চতুর্থ দিনের কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আজ ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

চলমান সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, সংস্কার বলার জন্য বলছে নতুন রাজনৈতিক দল, তারা প্রকৃত সংস্কার বুঝে না। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন আজ অসুস্থ হয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি বাংলাদেশের একজন অভিভাবক। যারা বিএনপিকে পছন্দ করে না আজ তারাও এটি স্বীকার করে।

অন্যদিকে তারেক রহমান দেশে এসে হাল ধরবেন এবং নতুনত্ব দিয়ে দেশ এগিয়ে নেবেন এটা প্রত্যাশা করি বলেও মন্তব্য করেন তিনি। 

 প্রসঙ্গত, দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় বিকাল ৪টায় দিকনির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর