ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম সম্প্রতি পদত্যাগ করেন। পরে তারা কোন দলে যোগ দিবেন, তা নিয়ে চলছিলো নানা গুঞ্জন।
এর মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ মাহমুদ। তবে, পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কি না, বা করলে কোন দল থেকে করবেন এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে: সালাহউদ্দিন আহমদ