খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ এএম

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এদিন সকাল ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, দেশনেত্রীর মৃত্যুতে আগামী সাত দিন শোক পালন করবে বিএনপি। এই সময়ে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং দলের প্রতিটি কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে।

অদম্য এক রাজনৈতিক জীবন বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক আপসহীন ও জনপ্রিয় নেত্রী। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে দীর্ঘ প্রায় ৪৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনও কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে তিনি ৫টি করে আসনে লড়ে সবকটিতেই জয়ী হন। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও তিনি তিনটি আসনে জয়লাভ করেন।

যদিও আইনি জটিলতা ও দলীয় সিদ্ধান্তের কারণে ২০১৪ সাল থেকে তিনি নির্বাচনের বাইরে ছিলেন, তবে ২০২৬ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

একাত্তর/আরএ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর