খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্পরাই দলের চূড়ান্ত প্রার্থী: সালাহউদ্দিন আহমেদ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হওয়া তিনটি আসনে দলের বিকল্প প্রার্থীরাই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন স্থগিত বা পেছানোর বিষয়ে গুঞ্জন উঠলেও সালাহউদ্দিন স্পষ্ট করেন, এখন নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই।

তিনি বলেন, বাছাই ও প্রতীক বরাদ্দের পর প্রার্থীর মৃত্যু হলে আইনি জটিলতার কারণে নির্বাচন স্থগিত হওয়ার প্রশ্ন আসতো। কিন্তু ম্যাডাম মনোনয়নপত্র বাছাইয়ের আগেই মারা গেছেন। যেহেতু ওই আসনগুলোতে দলের বিকল্প প্রার্থী দেওয়া ছিল, তাই নির্বাচনী কাজে কোনো প্রভাব পড়বে না।

বেগম জিয়াকে ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, বরং সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষের এক অনন্য দৃষ্টান্ত। একজন গৃহিণী থেকে তিনি যেভাবে গণতন্ত্রের রক্ষক হয়ে উঠেছেন, তা সারাবিশ্ব আজ বিশ্বাস করে।

তিনি আরও যোগ করেন, যারা জানাজায় সরাসরি অংশ নিতে পারেননি, তারা দেশের বিভিন্ন প্রান্তে গায়েবানা নেত্রীর ত্যাগ স্মরণ করে সালাহউদ্দিন আহমেদ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে তিনি নিজের জীবন, সন্তান ও পরিবার- সব কিছুই বিসর্জন দিয়েছেন। এ দেশের মাটি ও মানুষের প্রতি তার যে দেশপ্রেম, তার কোনো তুলনা হয় না। তার ত্যাগ ও আদর্শকে পাথেয় করেই ভবিষ্যতে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করাই এখন জাতির মূল দাবি।

সালাহউদ্দিন আহমেদের মতে, বেগম খালেদা জিয়া সব দল-মতের ঊর্ধ্বে উঠে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং দেশের মানুষ তাকে সেই সর্বোচ্চ মর্যাদাই দান করেছে।

এআরএস
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজই হওয়ার কথা থাকলেও এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধানে এই পরিষদের শপথের কোনো আইনি...
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর