কাজী নজরুলের কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা রহমান

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ কবিতার কয়েকটি পঙক্তি উদ্ধৃত করে দাদি খালেদা জিয়াকে স্মরণ করেছেন তার নাতনি জাইমা রহমান। কবিতার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে জাইমা এবং তার দাদি একে অপরের সঙ্গে মুখোমুখি বসে আছেন।

জাইমা রহমান এই পোস্টটি ফেসবুকে করেছিলেন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। এটি দাদির মৃত্যুর পর তার স্মৃতিতে করা প্রথম পোস্ট। এর আগে, গত ২৩ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার আগে জাইমা তার দাদিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছিলেন।

গত বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন। জাইমা যে ছবিটি শেয়ার করেছেন, তা ধারণা করা হচ্ছে এই সময়ের পরবর্তী কোনো মুহূর্তের।

পোস্টটির কমেন্টবক্সে নেটিজেনরা ছবি ও স্মৃতিকে ঘিরে হাজারও মন্তব্য করেছেন। তারা দাদির জন্য দোয়া করছেন এবং জাইমাকে শোক কাটিয়ে ওঠার সাহস জোগাচ্ছেন।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর