ভোট অবাধ ও সুষ্ঠু করতে করণীয় সবই করবে বিএনপি: নজরুল ইসলাম খান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

দেশের প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ আছে। তাদের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবার ক্ষেত্রে বাধা নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, কোনো কিছু গোপন নয়, বিএনপি উন্মুক্ত থাকতে চায়। নির্বাচনে জয় পেতে বিএনপির কৌশলের প্রয়োজন হবে না।

রোববার (৪ জানুয়ারি) বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে নজরুল ইসলাম খানের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়। বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অসুস্থতার কারণে প্রথম সভায় উপস্থিত হতে পারেননি কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। এছাড়া ৪১ সদস্যের কমিটির অধিকাংশ উপস্থিত ছিলেন। সভায় আরো কিছু উপকমিটি করার সিদ্ধান্ত হয়েছে। যার টিম হবেন ৪১ সদস্যের প্রতিনিধিরা। 

সভা শেষে সাংবাদিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, যে সব রাজনৈতিক দলের কার্যক্রম আইনের কারণে বন্ধ আছে, তাদের জন্য আগামী নির্বাচন অংশগ্রহণমূলক না হবার কারণ নেই। 

এসময় তিনি আরও বলেন, এই নির্বাচন বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল। কাজেই নির্বাচন অবাধ সুষ্ঠু করতে যা যা করণীয় সবই করবে বিএনপি।

সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য জাতি মুখিয়ে আছে। তা বাস্তবায়নে বিএনপি কাজ করবেন বলে আশাবাদী দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন। 

আগামী জাতীয় নির্বাচন বিএনপির বহুদিনের আন্দোলনের ফসল বলে মনে করছেন দলের নেতারা। 

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর