ঢাকার বাইরে স্যাটেলাইট টাউনের পরিকল্পনা চলছে: তারেক রহমান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

গণপরিবহন, সড়কের নকশা, চাকরিসহ সব কিছু ঢাকা কেন্দ্রীক গড়ে ওঠায় মহানগরে ট্রাফিক জ্যাম বেশি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলতে চাই। যেখান শিক্ষা, স্বাস্থ্যের সব সুবিধা থাকবে। এ বিষয়ে পরিকল্পনা চলছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। 

তারেক রহমান বলেন, ঢাকায় ফ্লাইওভারে হয়েছে, মেট্রোরেল দেখছি। কিন্তু মেট্রোরেল ব্যয়বহুল, জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মনোরেল সুবিধাজনক। এটি ছোট ছোট বগি। মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় এটি কানেক্ট করা যায়। বিএনপির ভাবনায় এটিও রয়েছে। 

মনোরেল

মনোরেল হলো এমন এক ধরণের রেল ব্যবস্থা যা একটি মাত্র বিমের ওপর ভিত্তি করে চলে। সাধারণ ট্রেনের মতো এতে দুটি সমান্তরাল লাইন থাকে না, বরং একটিমাত্র লাইনের ওপর ট্রেনটি ভারসাম্য বজায় রেখে চলাচল করে। 

  • এটি রাস্তার ওপর দিয়ে বা খুব সরু জায়গায় তৈরি করা যায়, তাই ঘনবসতিপূর্ণ শহরের জন্য এটি অত্যন্ত উপযোগী। 
  • সাধারণত মনোরেল বৈদ্যুতিক শক্তিতে চলে, যা বায়ু ও শব্দ দূষণ কমায়। 
  • আধুনিক মনোরেলগুলো স্বয়ংক্রিয় এবং চালকবিহীন হতে পারে। 
  • পাতাল রেলের তুলনায় মনোরেল তৈরি করতে খরচ ও সময় অনেক কম লাগে। 
  • বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ যেমন জাপান, চীন এবং ভারতে মনোরেল যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

এসময় কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদক ও ক্রেতার মধ্যে বিভিন্ন জন কাজ করেন। এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু অনৈতিকভাবে কেউ লাভ করতে চাইলে সেটি ঠেকাতে হবে। কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, যে পরিকল্পনা করি না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হবে। তাছাড়া মন-মানসিকতার উন্নতি করতে হবে। আমরা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আগাতে চাই। 

তিনি বলেন, অনেক কিছু করতে চাই না, অল্পকিছু করতে চাই। কিন্তু ঠিকভাবে করতে চাই। যা পরের প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। এসময় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ ব্যবস্থা চালুর কথাও জানান তারেক রহমান। 

আমরা গণতন্ত্র চর্চা শুরুটা করতে চাই উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা যতো বেশি করবো, যারা বেশি কাজ করতে চায় তাদের ততো বেশি পাওয়া যাবে। এমনকি যারা কাজ করতে চায় না তাদেরও চেনা যাবে।

এসময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমরা রহমান বলেন, সাইবার বুলিং বা অনলাইন হেনস্তা রুখতে সেক্ষেত্রে পরিবার, সমাজকে সজাগ হতে হবে।

জাইমা বলেন, ফেসবুকসহ অনেক প্ল্যাটফর্ম বাংলাদেশে কাজ করে না। ওদের অফিস এখানে আনা গেলে সাইবার বুলিং বা অন্যায়কারীদের ধরা সহজ হবে। এ বিষয়ে আইন পারমিট করলে ভাবা যাবে।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর