জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে বেশি বিপদে পড়বে: রিজভী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

নির্বাচনী প্রচারণার ডামাডোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার কঠোর সমালোচনা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও একটি রাজনৈতিক দলের আচার-আচরণ সন্দেহজনক। তারা দেশকে কোন দিকে নিতে চায়, তা নিয়ে তারা নিজেরাই বিভ্রান্ত। সম্ভবত তাদের ভেতরে কোনো বিশেষ ‘কর্মপরিকল্পনা’ রয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, জামায়াতের দ্বিচারিতা সাধারণ মানুষের মধ্যে সংশয় ও বিভ্রান্তি তৈরি করছে। বিশেষ করে নারীদের কর্মঘণ্টা নিয়ে দলটির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তারা প্রথমে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করতে চাইলো, অথচ আল-জাজিরাকে বলছে তারা ওভাবে বলেনি। আমির বলছেন তিনি এটা বলেননি।

বাংলাদেশের তৈরি পোশাকখাতে নারীদের বিশাল অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী প্রশ্ন তোলেন, এই শক্তি ক্ষমতায় আসলে নাগরিক অধিকার আদৌ থাকবে কি না।

বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত নিজেদের সম্পর্কে কোনো শুভচিন্তার কথা না বলে চাটুকারিতার ভাষায় কথা বলছে। তার দাবি, জামায়াত প্রধান কখনোই নারীদের কোনো উচ্চপদে যেতে দেবেন না।

তিনি সতর্ক করে বলেন, আজ নারীদের দিয়ে ভোট চালাচ্ছেন ঠিকই, কিন্তু জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন নারীরাই।

সংবাদ সম্মেলনে রিজভী একটি ‘গোপন চিঠি’র কথা উল্লেখ করেন। তিনি জানান, নাহের ইসলাম নামের এক নারী শিক্ষিকাকে ওই চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।

এছাড়া ধর্মের দোহাই দিয়ে বিএনপির নারী সমর্থকদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে জামায়াত ‘ইতর ব্যবহার’ করছে বলেও মন্তব্য করেন রিজভী।

একাত্তর/আরএ
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর