এবারের নির্বাচন জাতির ভাগ্য বদলানোর, ভোট চুরির সুযোগ নেই: ডা. শফিকুর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম

চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, কেউ করতে চাইলে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনের ভিন্ন ভিন্ন সমাবেশে বক্ততায় তিনি আরও বলেন, এবাবের নির্বাচন কোনো সাধারণ ভোট নয়, জাতির কিসমত বা ভাগ্য বদলানোর। দেশের মানুষ আর পরিবার বা ব্যক্তি-গোষ্ঠীর রাজনীতি চায় না। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি অর্থপাচারকারীদেরও দেশে এনে বিচার করার আশ্বাস দেন তিনি। 

এদিন বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না।

এদিকে, দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে আসেন জামায়াত আমির। জেলার ১১টি আসনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এরপর  বক্তব্যে তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের অর্থসহ ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আর এবারের নির্বাচন জাতির ভাগ্য নির্ধারনের নির্বাচন বলেও জানান তিনি।

বিকালে গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ি মাঠে দিনের তৃতীয় ও শেষ সমাবেশে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে পরও দেশ ও জাতির কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে রাজনৈতিক দলের। 

তিনি বলেন, দুর্নীতিমুক্ত করা আমাদের অঙ্গীকার। আরেকটা দলও বলছে তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বে। তারা ৪৯ জন ঋণ খেলাপিকে নিয়ে নির্বাচন করছেন। ‌ আগে তাদের বাতিল করুন। তাদের যদি বগলের নিচে রেখে বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়বো, তাহলে বিষয়টি এমন হবে- যা বলেন তা করেন না, আমরা এটা চাই না। 

জেলার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনের প্রতীক তুলে দেওয়ার আগে তিনি বলেন, ১২ তারিখের তাদের গলায় বিজয়ের মালা পরিয়ে তারপরে ঘরে যাবেন। ভোটের হিসেব নিয়ে ঘরে যাবেন। ভোটের দিনে কেউ যদি অন্যায়ভাবে হাত বাড়ায়, সেই হাত স্তব্ধ করে দিতে হবে। চারটি নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেননি। যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারেনি। ভোট ডাকাত আসলে ছেড়ে দেবেন না। আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো, সেই দিন শেষ। এখন তোরটা তুই নে, আমারটা আমি নেবো। যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। চরম ফ্যাসিস্টকে ক্ষমা করেনি। খালি হাতে বুক চিতিয়ে ফ্যাসিস্ট কে তাড়িয়েছে। আর এই সমস্ত ভোট ডাকাতদের বিদায় দেওয়া কোনো ব্যাপারই না। ‌

এসময় শিল্প এলাকার মানুষের সুবিধায় কাজ করার আশ্বাস দেন জামায়াতের এ শীর্ষ নেতা।

একাত্তর/এসি
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর