বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কর্মসূচি শুরু

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১১:১৬ এএম

প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রিসভার সদস্যদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মশালায় সংসদীয় রেওয়াজ, বিল ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কাজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে এই কর্মশালায় অংশ নিচ্ছেন। নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের দায়িত্ব পালনে দক্ষ করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

শনিবারের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকেলে দ্বিতীয় সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

গত শুক্রবার এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন অতিবাহিত হয়। সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার কৌশল নিয়ে অভিজ্ঞদের পরামর্শ নিচ্ছেন নতুন সংসদ সদস্যরা।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর