ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: ডা. শফিকুর

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গত নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা সেটা বলিনি। তবে দেশের অচল অবস্থা এড়াতে এবং স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ জেলা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় গ্রামবাসী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান বিরোধী দল বিএনপির কর্মকাণ্ড প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তবে মনে রাখবেন সারাদেশের মানুষ ‘জুলাই যোদ্ধা’। এই জাগ্রত জনতা আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা কোনো ধরনের বিচ্যুতি মেনে নেবে না।

এদিন ডা. শফিকুর রহমানের নিজ এলাকায় আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মুমিনছড়া চা বাগান এলাকায় শত শত নেতা-কর্মী জমায়েত হয়ে তাকে বরণ করে নেন। সেখান থেকে বিশাল মিছিল সহকারে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরে নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় জামায়াতে ইসলামীর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামির আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর