জনগণের দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না, নেতাকর্মীদের তারেক রহমান

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা তারেক রহমান আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দলীয় কার্যালয়ে এটিই তার প্রথম সফর। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি কার্যালয়ে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।

কার্যালয়ে আসার আগে এবং সেখানে পৌঁছে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় তারেক রহমান সাফ জানিয়ে দেন, সাংগঠনিক কাজে অফিসে আসা-যাওয়ার সময় সড়ক স্বাভাবিক রাখতে হবে এবং কোনোভাবেই রাস্তা বন্ধ করা যাবে না।

প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ধৈর্য ধরার এবং আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সমস্যাগুলো বুঝতে হবে। বিএনপি কোনোভাবেই মানুষের সমস্যার কারণ হতে চায় না।

দলীয় সূত্রে জানা গেছে, নয়াপল্টন এলাকায় বিকেল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে স্লোগানে এলাকা মুখর করে তোলেন। তবে প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন, জনসাধারণের ভোগান্তি হয় এমন কোনো কাজ যেনো করা না হয়।

লন্ডন থেকে দেশে ফেরার পর একবার কার্যালয়ে এলেও সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। আজ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার সাংগঠনিক ও নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে মতবিনিময় করার কথা রয়েছে।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর