জ্বালানি তেল মজুত ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরিকারী মজুতদার ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বিকেল ৪টায় সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে চিফ হুইপ জানান, যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এছাড়া ঈদুল ফিতরের ছুটিতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পার্শ্ববর্তী অনেক দেশ জ্বালানির দাম বাড়ালেও জনস্বার্থে বাংলাদেশে মূল্য বৃদ্ধি না করা সরকারের একটি বড় সফলতা। বিশেষ করে কৃষকদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে জ্বালানি তেল পাচারের কিছু ঘটনা সরকারের নজরে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, সীমান্ত ও অন্যান্য পথে তেল পাচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

সংসদীয় দলের এই সভায় স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। আগামীকাল রোববার দুপুর দেড়টায় সরকারি দল আবারও বৈঠকে বসবে বলে জানা গেছে।

একাত্তর/আরএ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর