বিএনপি ফ্যাঁসিবাদের পথে হাঁটছে: ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে বক্তারা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাঁসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এই অভিযোগ করেন। বর্তমান সরকারের বিরুদ্ধে এটিই জামায়াত, এনসিপিসহ ১১ দলের প্রথম বড় ধরনের মাঠের কর্মসূচি।

চার দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে জোটের নেতারা বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে যারা অস্বীকার করে, তাদের স্থান এই বাংলায় হবে না। গণভোটের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি ‘মুনাফেকি’ করেছে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায়কে হাইকোর্ট দেখালে রাজপথেই তার মোকাবিলা করা হবে।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বিএনপি জনসমক্ষে এক কথা বললেও ভেতরে ভেতরে গণভোটের বিপক্ষে প্রচার চালিয়ে দ্বিচারিতা করেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় অস্বীকার করা স্পষ্টত একটি ফ্যাসিবাদী আচরণ। রাজপথের লড়াইয়ে অতীতে কোনো সরকারি দলের পরিণতি ভালো হয়নি বলেও তিনি সতর্ক করে দেন।

বিক্ষোভ সমাবেশে নেতারা দেশে চলমান তীব্র জ্বালানি সংকটের কড়া সমালোচনা করেন। বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

একাত্তর/আরএ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর