জুলাই প্রতি বছর আসে, সরকারকে জামায়াত আমির

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম

জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি বিরোধিতা করে জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের ওপর ছড়ি ঘুরাক, এটা আমরা মেনে নেবো না। মনে রাখবেন, জুলাই প্রতি বছরে আসে। আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাবো।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা’ আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমির জামায়াত মন্তব্য করেন গণভোটের সত্তর শতাংশ রায় যেদিন বাস্তবায়িত হবে, সেদিন থেকেই এ দেশে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে। 

বিএনপি নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এই বিপ্লবের কারণেই আপনারা বিদেশ থেকে স্বদেশে ফেরত আসতে পেরেছেন, নাহলে তো এটা কল্পনাও করতে পারতেন না। 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, থানার ভেতরে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা ও সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর প্রমাণ করে দেশ কোন দিকে যাচ্ছে। 

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণকে যতোই বিভ্রান্ত করুক, গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দুর্বার গতিতে চলবে। গণরায় বাস্তবায়ন না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে অগ্রসর হবে। গণভোট বাস্তবায়ন না হলে সরকারকে নির্মম পরিণতি ভোগ করতে হবে।

জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশে একদলীয় শাসন আর কখনও ফিরে আসবে না। কোনো ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেবো না, প্রয়োজনে জীবন দেবো।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোট নিয়ে দ্বিচারিতার রাজনীতি শুরু করেছে বিএনপি। নির্বাচনের আগে ‘হ্যাঁ’ তে ভোট দেওয়ার কথা বললেও, নির্বাচনে জিতে তা নিজেরাই মানছেন না। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবতায়নের বক্তব্য জাতির সঙ্গে আরেক প্রতারণা। মূলত তারা তাদের নোট অব ডিসেন্ট বাস্তবতায়ন করতে চায়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বীর বিক্রম বলেন, যদি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন না করেন, তাহলে ৬৪ জেলায় ৬৪টি সমাবেশ, মিছিল হবে। আপনি কয়টি সামলাবেন। ৬৪ জেলা থেকে আন্দোলন শুরু হলে সেটির সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। তাই অহঙ্কার করে ঘরে বসে থাকবেন না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে। কার্যত তারা নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। বিএনপি আওয়ামী লীগ হয়ে ফেরার চেষ্টা করলে জনগণ রুখে দিবে।

নাহিদ বলেন, নানারকম কার্ড দিয়ে তেল ফুরিয়ে ফেলছে বিএনপি। ইতিহাসে মাত্র দুই মাসে এতোটা অজনপ্রিয় হওয়ার মতো সরকার আগে ছিলো না। আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা সেই পরিবেশ রাখেনি।

একাত্তর/এসি
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
বিদ্যমান সংবিধানের কেবল সংশোধনীর পক্ষে নয়, বরং সামগ্রিক ‘সংবিধান সংস্কার’-এর জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করেছে সংসদীয় বিরোধী দল।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর