দলের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত আইনে বিএনপি উদ্বিগ্ন নয়: নজরুল ইসলাম

আপডেট : ০২ মে ২০২৬, ০২:১২ পিএম

রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত আইন নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। তবে বিএনপি যদি ‘পতিত স্বৈরাচারের’ মতো আচরণ করে, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া যাবে।

শনিবার (২ মে) সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আইন অমান্য করে যদি রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হয়, তবে বিএনপি নয়—আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্মগুলো তুলে ধরতে পারে।

বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে স্থায়ী কমিটির এই সদস্য জানান, বিএনপিসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন ঢেলে সাজাতে দ্রুতই কার্যক্রম শুরু হবে। সংগঠনের গতিশীলতা ফেরাতে যথা শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর