দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রাখবেন নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল

আপডেট : ০৪ মে ২০২৬, ০২:০২ পিএম

নতুন নির্বাচিত নারী সংসদ সদস্যরা গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

মির্জা ফখরুল বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে নতুন নারী সংসদ সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন। তারা সংসদে দেশের উন্নয়ন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি।

শ্রদ্ধা নিবেদন শেষে সংরক্ষিত আসনের নতুন নারী সংসদ সদস্যরা আইন প্রণয়নসহ নারী শিক্ষা, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন। এর আগে রোববার (৩ মে) নবনির্বাচিত এই নারী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ নেওয়ার পর আজ জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জিয়া দম্পতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা জানান, তারা জাতীয় সংসদে নারী সমাজের প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনকল্যাণে নিজেদের উৎসর্গ করবেন।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর