শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের পাঁচ ও ছয় মে হেফাজতে ইসলামের সমাবেশ ও তার পরবর্তী সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।   

এদিন সকালে কারাগার থেকে মামলার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও শুরুতে হাজির করা হয়নি সাবেক সেনা কর্মকর্তা ও গোয়েন্দা প্রধান জিয়াউল আহসানকে। পরে ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিলে দুপুর দেড়টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।   

প্রসিকিউশন সূত্র জানায়, এ মামলায় মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১১ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।   

কারাগারে থাকা উল্লেখযোগ্য আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।   

অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৩০ জন আসামি এখনো পলাতক রয়েছেন।   

প্রসিকিউশনের অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ এবং তার পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় মোট ৫৮ জনের প্রাণহানির তথ্য উঠে এসেছে তদন্তে।   

এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে প্রধানত দুটি অভিযোগ আনা হয়েছে।   প্রথম অভিযোগ ২০১৩ সালের পাঁচ মে রাজধানীর শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩২ জনের মৃত্যুর ঘটনা।   দ্বিতীয় অভিযোগ- পরদিন ছয় মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে আরও ২০ জনসহ মোট ৫৮ জনের মৃত্যুর ঘটনা।   

এদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদেশের জন্য দিন ধার্য করবেন বলে জানা গেছে। 

একাত্তর/এসি
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ইস্যু করার কোনো আইনি সুযোগ নেই এবং তার সাজা কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...
দণ্ডিত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ...
ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে একটি বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেননি বলে জানিয়েছে ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। 
হরমুজ প্রণালীতে অননুমোদিত পথে চলাচলের অভিযোগে দুটি বিশাল তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। জাহাজ দুটিতে মোট ৪০ লাখ ব্যারেলের...
মুক্তির আগেই ইতিহাস গড়ছে বহুল প্রতীক্ষিত ভিডিও ‘গেম গ্র্যান্ড থেফট অটো’ VI বা জিটিএ-সিক্স। সেন্সর টাওয়ারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গেমটির প্রি-অর্ডার ইতোমধ্যে ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর