বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ: কাদের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০২ পিএম

যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকরী মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ। 

তিনি বলেন, বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। তারা দেশের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে লুটপাটের জন্য। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন। 

জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায় দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি ভালো নেই। 

শেখ হাসিনার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, চারলেন, আটলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বিএনপির গায়ে জ্বালা ধরেছে। বিএনপি নেতাদের এতসব উন্নয়ন সহ্য হয়না বলে তারা প্রলাপ বকছে। 

আরও পড়ুন: সরকারি উদ্যোগে ২০ জেলায় চালু হচ্ছে বিউটি পার্লার

বিএনপির অন্ধকার যুগ পেরিয়ে আজকে বাংলাদেশে শান্তির সুবাতাস বইছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ বলেও মন্তব্য করেন সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

এসময় তিনি জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজের অবস্থান ভারি করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না। দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে হবে। 

মানুষ যাদের পছন্দ করে তাদেরকেই নেতা বানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সাথে জড়িত, তাদের আগামীতে যে কোন পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না। 


একাত্তর/আরএইচ

মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর