বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানোয় সমালোচনা রিজভীর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০১ পিএম

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানোর তীব্র প্রতিবাদ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক স্মরণসভায় অংশগ্রহণ করে একথা বলেন তিনি। 

তিনি বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলো খুলছে। আর বিশ্ববিদ্যালয় খোলার পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। সরকারের কিসের এতো ভয়? শিক্ষা প্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন?

এসময় রিজভী বলেন, গোটা দেশের মধ্যে স্বৈরাচার কায়েম হলেও বিশ্ববিদ্যালয় মুক্ত থাকে। ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কথা বলেছে কর্তৃপক্ষ। তাহলে এতদিন যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখলেন, এটা কি তবে রাজনৈতিক কারণেই বন্ধ রেখেছেন? 

আরও পড়ুন: বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ: কাদের

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার তো ভোটে ক্ষমতায় আসেনি। এজন্য আতঙ্ক তাড়া করছে। কোথা থেকে আন্দোলনের ঢেউ আসে। এজন্য আপনি ভিত। 

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, মানুষ ক্ষুধার্ত। হাহাকার করছে। জিনিসপত্রের দাম হু-হু করে বাড়ছে। দেশের মানুষের আমানতের উপর সুদ কমিয়ে দিয়েছেন। সুদ কমিয়ে দিচ্ছেন। আপনি চান, ওরা মরুক। আপনারা প্লেনে প্লেনে ঘুরে বেড়াবেন, কিন্তু মানুষ মরবে।

লুটপাটের সংস্কৃতি বিদ্যমান রাখতে ও দলীয় লোকদের খুশি করতে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অব্যাহত রাখা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। 


একাত্তর/আরএইচ

গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর