মোজাফফরকে জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি ও ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন বিশেষ আদালত।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিলো বলে অভিযোগ রয়েছে।

প্রসিকিউশনের দাবি, মোজাফফর হোসেন ‘জনডু’ ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন এবং জুলাই অভ্যুত্থান চলাকালেও সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো।

চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্ভাব্য ভূমিকা এবং আওয়ামী লীগ সরকারের মেয়াদে সংঘটিত অন্য মানবতাবিরোধী অপরাধে তার কোনো সম্পৃক্ততা ছিলো কি না—তা বিস্তারিত তদন্তের জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে...
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও আবদুর...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর