১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস, নতুন ইঙ্গিত

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম

১১ দলীয় নির্বাচনী জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। দলটি জানিয়েছে, নির্বাচন শেষ হওয়ার মাধ্যমে এই ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে গেছে। এখন থেকে ১১ দলীয় জোটের যাবতীয় কর্মসূচি থেকে বিরত থাকবে তারা।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে দলীয় সিদ্ধান্তে জানানো হয়, ১১ দলীয় জোট মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিলো। জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর এই জোটের উদ্দেশ্য ও কার্যকারিতা শেষ হয়ে গেলেও নির্বাচন-পরবর্তী কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিলো। তবে বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন থেকে এই ঐক্যের আর কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তবে জোট ছাড়লেও ভবিষ্যৎ রাজনীতির পথ উন্মুক্ত রাখার ইঙ্গিত দিয়েছে দলটি। তারা জানায়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন হলে আরও বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস ও চেষ্টা অব্যাহত থাকবে।

একই সঙ্গে সংসদে দলের অবস্থান পরিষ্কার করে খেলাফত মজলিস জানিয়েছে, জাতীয় সংসদে তাদের দলের বিজয়ী সংসদ সদস্য আগের মতো গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন অব্যাহত রাখবেন।

একাত্তর/এসি
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও বিগত সরকারের আমলে সংঘটিত সব গুম-খুনের বিচারের দাবিতে ৩৬ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় জোট। আগামী এক জুলাই থেকে শুরু হয়ে...
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
প্যারিস সেন্ট-জার্মেইনকে (পিএসজি) পর পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার লি কাং-ইন। ফরাসি ক্লাবটি ছেড়ে তিনি যোগ...
দেশজুড়ে অব্যাহত ছাত্র আন্দোলন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশক্রমে...
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর