পাঁচ আগস্টের পর আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে: চিফ প্রসিকিউটর

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতের মানুষকে গুম ও অমানবিক নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত  ‘আয়নাঘর’ বা জেআইসি-এর অসংখ্য তথ্য-প্রমাণ ও আলামত গত পাঁচ আগস্টের পর দেয়াল তুলে ও পরিবর্তন এনে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে আলামত ধ্বংসের চেষ্টা করা হলেও এই অমানবিক নির্যাতনের সঙ্গে জড়িত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে অবস্থিত জেআইসি সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় ট্রাইব্যুনালের বিচারকেরাও উপস্থিত ছিলেন।

চিফ প্রসিকিউটর জানান, ডিজিএফআইয়ের এই গোপন কেন্দ্রে মোট ২৬টি বন্দি প্রকোষ্ঠ রয়েছে, যেখানে বন্দীদের আকুতি ও আর্তনাদ যেন কোনোভাবে বাইরে না পৌঁছাতে পারে, সেই প্রযুক্তিগত ব্যবস্থা রাখা হয়েছিলো। বিগত ২০০৭ সালের ১/১১ সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরবর্তী সময়ে হুম্মাম কাদের চৌধুরীসহ অনেক ভুক্তভোগীকে মাসের পর মাস ও বছরের পর বছর এই সেলে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিলো।

আমিনুল ইসলাম বলেন, বিগত শেখ হাসিনার সরকার একটি অমানবিক ও চরম নিপীড়নমূলক রাষ্ট্র কায়েম করেছিলো। তারই অংশ হিসেবে এই টর্চার সেল তৈরি করা হয়। আমরা প্রতিজ্ঞা করছি, বাংলাদেশে যেন আর কখনো কোনো ধরনের আয়নাঘরের সৃষ্টি না হয়।

কাউকে অপরাধের জন্য প্রচলিত আইনি প্রক্রিয়ায় বিচার করার তাগিদ দিয়ে তিনি বলেন, বর্তমানে অনেকের বিচারকাজ চলমান রয়েছে এবং তদন্তে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

একাত্তর/এসি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে মঙ্গলবার (৪ আগস্ট) বিচারিক...
২০১৩ সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজীর...
কক্সবাজারে বহু আলোচিত পৌর কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যা এবং সাভারে ছাত্র-জনতার আন্দোলনকালে এপিসি থেকে ফেলে শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার দুটি আলাদা মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে...
ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।  
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চোরচক্রের খপ্পরে পড়ে নগদ টাকা ও মানিব্যাগ হারিয়েছেন এক প্রবাসী রোগী। পরে আটক ওই চোরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, একই জেলার রামগতি উপজেলার...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর