একাধিক সংসদীয় কমিটি পুনর্গঠন, পরিকল্পনায় স্বপন, আইনে নওশাদ

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

জাতীয় সংসদের একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে। অন্যদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন পঞ্চগড়-১ আসনের বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।  

একই সঙ্গে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে কমিটি পুনর্গঠনের এসব প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে প্রস্তাবগুলো সংসদ সদস্যদের কণ্ঠভোটে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।  

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পদটি শূন্য হয়েছিলো। নবনিযুক্ত সভাপতি জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং বর্তমানে তিনি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

পুনর্গঠিত এই কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলামকে সদস্য হিসেবে রাখা হয়েছে।  

অন্যদিকে, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় ওই কমিটিও পুনর্গঠন করা হয়। নওশাদ জমিরের নেতৃত্বে পুনর্গঠিত এই কমিটিতে এ এম মাহবুব উদ্দিন খোকন, ইমরান আহমেদ চৌধুরী, শাকিলা ফারজানা, মনজুরুল ইসলাম, হাসান রাজীব প্রধান, নাজিবুর রহমান, আখতার হোসাইন ও আল ফারুক আব্দুল লতিফকে সদস্য করা হয়েছে।  

সংসদের চিফ হুইপ জানান, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের প্রেক্ষিতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। এই কমিটিতে গাজী নজরুল ইসলামের স্থানে জামায়াতের সংসদ সদস্য আবদুল ওয়ারেছকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি এনসিপির আবদুল হান্নান মাসউদের জায়গায় জামায়াতের রায়হান সিরাজীকে যুক্ত করা হয়েছে। আগের মতোই এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরুল হক চৌধুরী।  

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটি থেকেও গাজী নজরুলকে সরিয়ে জামায়াতের আরেক সংসদ সদস্য নাজিবুর রহমানকে যুক্ত করা হয়েছে। 

নৈতিক স্খলনের অভিযোগে গত ২২ জুলাই গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।  

কার্য উপদেষ্টা ও সরকারি হিসাব কমিটিতে নতুন মুখসংসদের কার্য উপদেষ্টা কমিটিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থানে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে যুক্ত করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদাধিকারবলে এই কমিটির সভাপতির দায়িত্বে আছেন।  

এছাড়া সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের বদলে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে যুক্ত করা হয়েছে। তবে এ কমিটির সভাপতি পদে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বহাল রয়েছেন। 

একাত্তর/এসি
বেসরকারি বিলের দিনে সরকারি বিল উত্থাপন করে সাধারণ সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুরু হয়েছে।
জাতীয় সংসদের স্পিকারের রুলিং এবং সরকারের দ্বিমুখী অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, স্পিকারের আদেশের ওপর সরকারি দল আধিপত্য বিস্তারের চেষ্টা...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১০ জনের মধ্যে এই রোগের...
শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন যৌথ অংশীদারত্ব দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
হিমালয় অঞ্চলে ভয়াবহ হিমবাহ ধসে সৃষ্ট কৃত্রিম হ্রদ উপচে পড়ার ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নেপাল ও চীন অংশে সাময়িকভাবে স্থগিত থাকা উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। জলস্তর অস্বাভাবিক বৃদ্ধি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর