কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: শফিকুর রহমান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম

কানেক্টিভিটির নামে অন্য দেশের কাছে দেশ ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি সরকার জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে পুরো জাতিকে হতাশ করেছে এবং তাদের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত কুষ্টিয়া অভিমুখী লংমার্চ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে এই লংমার্চ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামিনি, সমস্ত দাবিই জনগণের দাবি। বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, এমনকি পতিত স্বৈরাচার থেকেও তারা কিছু শেখেনি। তারা জনগণের গণরায়কে উপেক্ষা করছে। তবে জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

সরকারপ্রধানের সাম্প্রতিক সফর ও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির বিষয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, চার দিনের সফরে প্রধানমন্ত্রী জাপানে গিয়েছিলেন, কী জন্য গিয়েছিলেন তা স্পষ্ট নয়। সমুদ্রবন্দর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, তাও জাতির কাছে অস্পষ্ট। বিএনপি সরকারপ্রধান সফর শেষে কী করে এসেছেন, তা জাতির কাছে পরিষ্কার করতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের দেওয়া ৭০ শতাংশের বেশি ভোটের রায়কে আমরা অপমানিত হতে দেবো না, যেকোনো মূল্যে তা আদায় করে ছাড়বো। আগামী ৯ তারিখ সংসদ অধিবেশন বসার আগেই সিদ্ধান্ত নিন যে গণভোটের রায় বাস্তবায়ন করবেন। অন্যথায় আন্দোলন চলবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। সরকারের ভুল নীতির কারণে ‘আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে’ বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চের সূচনা পর্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নিজ নিজ অবস্থান থেকে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সাত দফা দাবি আদায়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

লংমার্চের সাত দফা দাবিড়গুলোর মধ্যে রয়েছে- ১. গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন করা, ২. জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত সকলের বিচার নিশ্চিত করা, ৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ করা, ৪. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন করা, ৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটানো, ৬. প্রশাসনে সঙ্কীর্ণ দলীয়করণ বিলোপ করা, ৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি চিরতরে বন্ধ করা।

সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন।

একাত্তর/এসি
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে রাজধানী থেকে খুলনা অভিমুখী লংমার্চ শুরু করেছে ১১...
ক্ষমতায় আসার উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে গোপন লিয়াজোঁ ও তোষণনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট...
সংবিধান আঁকড়ে ধরে রেখে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়ানো যায়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান খুঁজতে গিয়েই তো সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়াতে পারেননি। অনুমতি নিয়ে...
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আট অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর মধ্যরাতে। তবে এই নিষেধাজ্ঞা শেষ হতেই বাজারে দেখা গেছে নরম ও পচা ইলিশ।
আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা এবং জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত...
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন আজ এক রহস্যময় নাটকের মঞ্চ! আলো-আঁধারির খেলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কানে তালা লাগানো বজ্রপাত, সব মিলিয়ে চতুর্মুখী বাধায় চরম রোমাঞ্চে জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর