নার্ভাস নাইনটির শিকার মুশফিক

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১:৩৩ এএম

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৮২ রানে অপরাজিত মুশফিক। দেশবাসী মুখিয়ে আছেন সকালেই এবার লিটনের মতো উদযাপন করবেন তিনি। কিন্তু সেটা আর হয়ে উঠলো না। নার্ভাস নাইনটিতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন তিনি। ফাহিম অশরাফের দারুণ একটি বলে কটবিহাইন্ডের শিকার হয়েছেন তিনি।

আউট হওয়ার আগে ২২৫ বল মোকাবিলায় ১১টি চারের সাহায্যে ৯১ রান করেছেন মুশফিকুর রহিম। এর মধ্য দিয়ে দলের ২৭৬ রানের মাথায় সপ্তম উইকেটের পতন ঘটলো।

এর আগে দিনের শুরুতেই বিদায় নেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস। আউট হওয়ার আগে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। পরে ব্যাটিংয়ে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্যাটার ইয়াসির আলি রাব্বি। তবে অভিষেকটা রঙিন হলো না তার। ১৯ বলে মাত্র চার রান করে বিদায় নিয়েছেন।

আরও পড়ুন: দিনের শুরুতেই সাজঘরে সেঞ্চুরিয়ান লিটন দাস

এই রিপোর্ট লেখার সময় ক্রিজে আছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। এর মধ্যে ২২ রানে অপরাজিত মিরাজ ও সাত রানে তাইজুল। আর দলের মোট রান  সাত উইকেটে ৩০০। 


একাত্তর/এসি

ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর