লিফটে আটকা পড়ে লাইভে স্মিথের হাঁসফাঁস

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:১৮ পিএম

দারুণ খেলার ধারাবিকতায় আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই টেস্ট বাকি থাকতেই নিশ্চিত করে ফেলেছে, অপেক্ষা এবার হোয়াইট ওয়াশের। তবে মাঠের বাইরে বৃহস্পতিবার রাতটা নিশ্চয়ই ভুলেই যেতে চাইবেন স্টিভেন স্মিথ। 

সে রাতে হোটেলের লিফটে উঠে স্মিথ আটকে ছিলেন প্রায় এক ঘণ্টার মতো। এমন মুহূর্তকে কে-ই বা মনে রাখতে চায়? তখন অবশ্য তিনি নিয়মিত আপডেট দিচ্ছিলেন ইনস্টাগ্রামে।

অস্ট্রেলিয়া দল তখন ছিল পার্ক হায়াত হোটেলে। তারই লিফটে আটকা পড়েন স্মিথ। নিজেই ইনস্টাগ্রামে একাধিক ভিডিও পোস্ট করে সেই বার্তা দিয়েছেন।

এমন বিপদে অবশ্য স্মিথকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সতীর্থ মার্নাস লাবুশেন। লিফটে আটকে পড়া স্মিথকে কিছু প্রয়োজনীয় প্যাকেটও দেন তিনি। রড দিয়ে দরজা খোলার চেষ্টাও করেন। যদিও তা ব্যর্থ হয়েছে শেষমেশ।

এ সময় স্মিথ ভিডিও প্রকাশ করে নিয়মিত আপডেট দিতে থাকেন। তিনি লেখেন, ‘এরকম রাতের কথা কল্পনাও করিনি। আফি লিফটে আটকে পড়েছি। দরজা খুলছে না। লিফট আউট অফ সার্ভিস। আমি দরজা খোলার চেষ্টা করেছি। আরেকটা দিক মার্নাস লাবুশেন খোলার চেষ্টা করছে।’ 

পরে টেকনিশিয়ান এসে স্মিথকে উদ্ধার করেন। লিফট থেকে মুক্ত হয়ে স্মিথ করতালি দিয়ে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। স্মিথ নিজের ঘরে ঢুকে লিফট আটকে পরা নিয়ে করা শেষ ভিডিওতে বলেন, ‘এই ৫৫ মিনিট হয়তো আর ফিরে পাব না।’

তবে মাঠের সময়টা ভালোই কেটেছে স্মিথের। প্রথম টেস্টে তার দল জিতেছে নয় উইকেটের বিশাল ব্যবধানে। এরপর অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে হঠাৎ করেই অধিনায়কত্ব পেয়ে যান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স করোনায় আক্রান্ত হওয়ায়। সেই টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিশ্চিত করেন দলের ২৭৫ রানের বিশাল এক জয়। তৃতীয় টেস্টেও দল জিতেছে ইনিংস ও ১৪ রানে। তাতেই সিরিজ নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।

আগামী ৫ জানুয়ারি সিডনিতে শুরু হবে চতুর্থ টেস্ট। সিরিজের শেষ টেস্ট হোবার্টের বেলেরিভ ওভালে। দিবা-রাত্রির সেই টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি।


একাত্তর/এসএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর