মানহীন রেফারিং ফুটবল উন্নতির বিষফোঁড়া

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৪ পিএম

ঘরোয়া ফুটবলে মানহীন রেফারিং হয়ে উঠেছে ফুটবলের উন্নতির বিষফোঁড়া। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং  ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তারা এবার জানালেন সৌহার্দ্যপূর্ণ প্রতিবাদ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন দিয়েছেন আশ্বাস। 

ডাক শুনে যদি কেউ না আসে তবে নাকি একলাই চলতে হয়! মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবলের শুরুটা একলা চলো রে নীতিতে। ফুটবলারদের স্বার্থে আগেই নাম প্রত্যাহার করে বসুন্ধরা কিংস, মুক্তিযোদ্ধা আর উত্তর বারিধারা। তবে যারা খেলেছে তাদের জন্য আদৌ কি ছিল লেভেল প্লেয়িং ফিল্ড?

মাঠের খেলায় একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে ফেডারেশন কাপকেই প্রশ্নবিদ্ধ করেছেন রেফারিরা। রীতিমতো সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানায় সাইফ স্পোর্টিং ক্লাব।

সেই ধারবাহিকতায় এবার একই দরজায় টোকা দিয়েছেন মোহামেডানের উর্ধ্বতন কর্মকর্তারা। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে জানিয়েছেন নানা অসঙ্গতির কথা।

৬ই জানুয়ারি মোহামেডান-রহমতগঞ্জের সেমিফাইনালে রেফারির আচরণে সন্দেহ জাগে সেদিন মাঠে উপস্থিত সবার মনে। এক শূণ্য গোলে এগিয়ে থাকা ম্যাচের ৬৭ মিনিটে মোহামেডানের মেসিডোনিয়ান ফুটবলার জেসমিনকে লাল কার্ড দেখানোটা রেফারির ভুল নাকি ইচ্ছাকৃত ভুল। 

দশ জনের দলে পরিণত হয়ে ভেস্তে যায় ১২ বছর পর সাদাকালোদের ফেডারেশন কাপে খেলার স্বপ্ন। কোটি টাকা খরচ করে দল গড়েও বাজে রেফারিংয়ের শিকার হওয়া ক্লাবগুলো কি পাবে কোনো প্রতিকার? 

দেশের ফুটবলের গৌরব আর ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে মোহামেডানের নাম। ক্লাবটির বর্তমান কমিটি চেষ্টা চালাচ্ছে হারানো গৌরব ফিরিয়ে আনার। মানহীন রেফারিং যেন বাধা না হয়ে দাঁড়ায় দেশের ফুটবলে তাই জোরালো দাবি পেশাদার লিগে বিদেশ থেকে যেন রেফারি আনা হয়।



একাত্তর/এনএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর