বিপিএল আর খেলা হচ্ছে না তাসকিনের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ আর খেলা হচ্ছে না তাসকিনের।  ইনজুরির কারণে এবারের বিপিএলে আর মাঠে নামতে পারবেন না এই ডানহাতি পেসার। 

তাসকিন আহমেদের পরিবর্তে একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিপিএল ফ্রাঞ্চাইজি সিলেট সানরাইজার্সের মিডিয়া বিভাগ থেকে তাসকিনের ছিটকে যাওয়া এবং স্বাধীনের অন্তর্ভুক্তির খবর জানানো হয়।

আগে থেকেই শঙ্কা ছিলো তার পুরোনো পিঠের ব্যথা আবার ফিরে আসার। অবশেষে হয়েছেও তাই। পিঠে ব্যাথায় গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনার বিপক্ষে মাঠে নামতে পারেননি এই পেসার। 

বৃষ্টির কারণে ৪ ফেব্রুয়ারির ম্যাচ পণ্ড হলে তাসকিনকে মাঠে নামতে হয়নি। তবে সেদিন খেলা হলেও একাদশের বাইরেই থাকতে হতো তাকে। 

ঢাকা পর্বের পর এখন সিলেট পর্বে বিপিএল। ঘরের মাঠে টানা তিন ম্যাচ খেলবে সিলেট সানরাইজার্স। 

সোমবারের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে পাঁচটায় মাঠে নামবে সিলেট। তার আগেই তাসকিনের ছিটকে যাওয়ার এই ঘোষণা আসলো । 

তাসকিনের পরিবর্তে দলভুক্ত অলরাউন্ডার স্বাধীনের ঘরোয়া ক্রিকেটে মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। ২ ইনিংসে ব্যাট হাতে ১২ রানের সঙ্গে ডানহাতি পেসার ৩ ইনিংসে নিয়েছেন ৪ উইকেট।

এবারের বিপিএলে সিলেট খেলেছে ছয় ম্যাচ। যেখানে একটি মাত্র জয় আর বৃষ্টিতে এক ম্যাচ পণ্ড হওয়ায় তাদের অর্জন ৩ পয়েন্ট। 

কার্যত প্লে-অফের স্বপ্ন শেষ তাদের। সিলেট পর্ব শেষে ঢাকায় ফিরে আর এক ম্যাচ খেলবে সিলেট।

উল্লেখ্য, বিপিএলের এই মৌসুমে সিলেটের ‘আইকন’ হিসেবে নাম লেখান তাসকিন। 

এখন এই চোটের কারণে শুধু বিপিএলই নয়, আসন্ন আফগানিস্তান সিরিজে তাসকিনের থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।


একাত্তর/জো 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর