ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি, চটলেন রবি শাস্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৬ পিএম

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের আসন্ন টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। এনিয়ে গোটা ভারতেই চলছে তুমুল বিতর্ক আর সমালোচনার ঝড়।

বাদ পড়ার পর ঋদ্ধিমান সরাসরি তোপ দাগান কোচ রাহুল দ্রাবিড়ের ওপর। দাবি করেন আগেই তাকে যে রাখা হবে না বা অবসরে পাঠিয়ে দেয়া হবে সেটা কোচ আভাস দিয়ে রেখেছিলন।

এমন দাবির রেষ কাটতে না কাটতেই আরো একটি বোমা ফাটালেন ঋদ্ধিমান। এক সাংবাদিকের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন ঋদ্ধিমান।

এতে সাংবাদিকটি লিখেছেন, ‘আমার সঙ্গে একটা ইন্টারভিউ কর। ভালো হবে’। এক মিনিট পর আরও একটি মেসেজ এসেছে। 

তাতে বলা হয়েছে, ‘ওরা একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেয়ার চেষ্টা করছো, যারা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সবথেকে বেশি সাহায্য করতে পারবে’।

এরপর রাতে আরো একটি মেসেজে বলা হয়েছে, ‘তুমি ফোন করলে না। আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি একেবারে সহজে অপমান মেনে নিই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি’।

আরও পড়ুন: কে এই ডেথ ওভার ঘাতক শহীদুল ইসলাম? 

এই হুমকির স্ক্রিনশট পোস্ট করলেও কোনও সাংবাদিকের নাম প্রকাশ করেননি ঋদ্ধি। তবে তার পাশে দাঁড়িয়ে গেছে গোটা ভারত। বিষয়টিতে ভয়ংকর উল্লেখ করে ভারতের সাবেক প্রধান কোচ বরি শাস্ত্রী ক্রিকেট বোর্ডের কর্তা সৌরভকে এখনই ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন। 

টুইটারে শাস্ত্রী বলেন, একজন খেলোয়াড়কে হুমকি দিচ্ছেন সাংবাদিক। এটা ভয়ঙ্কর। নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। যা ভারতীয় দলের সঙ্গে প্রায়শই হচ্ছে। বিসিসিআই সভাপতির হস্তক্ষেপের সময় এসে গেছে। সব ক্রিকেটারের স্বার্থে খুঁজে বের করতে ওই ব্যক্তিটিকে।

ঋদ্ধিমান সাহাকে পাঠানো এই হুমকির বিষয়ে সৌরভ তরফ থেকে এখনও কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

রোববার কলম্বোর প্রেমাদাসায় ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি শুধু একটি রোমাঞ্চকর ক্রীড়া লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না; বরং এটি এশিয়ার পাঁচটি ক্রিকেট বোর্ডের শীর্ষ...
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পিসিবি প্রধান মহসিন নকভীর বৈঠকের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। নকভী জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আলোচনাধীন এবং...
নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আসন্ন আইপিএল ২০২৬ আসরে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও সামাজিক টানাপোড়েনের চলমান স্পর্শকাতর পরিস্থিতিতে
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর